Sunday, September 20, 2026

আশাশুনিতে দাওয়াতী গণসংযোগ উপলক্ষে শ্রমিক সমাবেশ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে মাসব্যাপী দাওয়াতী গণসংযোগের অংশ হিসাবে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ রোজ শনিবার বিকাল ৪ টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেয়ারেশনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি ও শোভনালী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবু বক্কর সিদ্দীক। উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি বোরহান উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারী অধ্যাপক মাওঃ আব্দুল গফ্ফার, জেলা উপদেষ্টা এড. আব্দুস সোবহান মুকুল, উপজেলা উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার। অন্যদের মধ্যে মাওঃ রুহুল কুদ্দুস, মাওঃ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ইসলাম ধর্মে শ্রমিকের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা পরিশোধ করতে হবে।দাতয়াতী গণসংযোগ উপলক্ষে পেশা ভিত্তিক উপজেলার প্রত্যেক শ্রমিকের কাছে ইসলামের দাওয়াত ও শ্রমিক কল্যান ফেডারেশনের দাওয়াত পৌছে দিতে হবে। সমাবেশে শোভনালী, আশাশুনি সদর, বড়দল ও শ্রীউলা ইউনিয়নের কর্মীগণ অংশ নেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article