Thursday, July 16, 2026

আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ১৬ জুলাই “জুলাই শহীদ দিবস ২০২৬” উপলক্ষে আলোচনা সভা ও শহীদ আবু সাঈদ স্মরণে র‍্যালি ও আলোচনা সভা আজ ১৬ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ১১ দলীয় ঐক্যজোট পৃথক পৃথক ভাবে এ কর্মসূচির আয়োজন করে।
★উপজেলা প্রশাসন ঃ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও জুলাই যোদ্ধাবৃন্দ।
★১১দলীয় ঐক্য জোটঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের শাহাদাৎ বার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা করা হয়। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে বিকাল ৫ টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জনতা ব্যাংক মোড়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির উত্তর শাখার সভাপতি মোখলেছুর রহমান। অনুষ্ঠানে নায়েবে আমীর মাওঃ নুরুল আবসার মুর্তাজা, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু প্রমুখ নেতৃবৃন্দ ও ১১দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article