Monday, October 19, 2026

আশাশুনিতে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ অক্টোবর ২০২৬ রোজ সোমবার দুপুর ১.১৫ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর প্রফেসর আব্দুস সবুর, উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, ডাঃ রোকনুজ্জামান ও বায়তুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম।
উপজেলার ৯৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিতিততে শিক্ষা বৈঠকে দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে সচেতনতা এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article