Monday, August 24, 2026

আনুলিয়ায় জেন্ডার সংবেদনশীলতা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়ায় কিশোর-কিশোরীদের জেন্ডার সংবেদনশীলতা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ও ২০ আগস্ট দু’দিনের এ প্রশিক্ষণ আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এবং ব্র্যাকের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণে কিশোর-কিশোরীদের জেন্ডার সংবেদনশীলতা, নারী ও কিশোরীদের অধিকার, সামাজিক সচেতনতা এবং দুর্যোগের ঝুঁকি মোকাবিলা ও ঝুঁকি হ্রাসের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে নিরাপদ থাকা, পারস্পরিক সহযোগিতা এবং সচেতন নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার মো. আবু সাঈদ।প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, ব্র্যাকের ডিস্ট্রিক্ট ম্যানেজার রেখা ইয়াসমিন,
জেন্ডার প্রমোটার এস কে হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর মহুয়া আক্তার মুন্নি। অনুষ্ঠানে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর আলম, কাকবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article