Thursday, June 25, 2026

ডুমুরিয়ার কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি উথান-সম্পাদক রায়হান

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে (ছাতা) প্রতিক নিয়ে মাহাবুব রহমান উথান ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধিন্ধী তৌফিক গাজী পান ১৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে রায়হান মোড়ল মাছ প্রতিকে ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধিন্ধী হাসান শেখ (ফুটবল) প্রতিকে পান ১৪৯ ভোট। সহসভাপতি পদে মোঃ ইলিয়াস হোসেন মালি (আম) প্রতিকে নিয়ে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধিন্ধী নজরুল ইসলাম শেখ পেয়েছে ৮৪ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ মুক্তার হুসাইন গোলাপ ফুল প্রতিকে ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধিন্ধী নজরুল ইসলাম শেখ পেয়েছে ১৫৪ ভোট। এছাড়া বিনাপ্রদ্ধিন্ধীয় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে আতাউর রহমান সরদার, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল্যাহ মোল্যা, দপ্তর সম্পাদক মামুন মোড়ল, ক্রীড়া গোপী নাথ শীল, প্রচার সম্পাদক গাজী আব্দুর রশিদ, কার্যকরী সদস্য পদে মোস্তাক আহম্মেদ, তরিকুল ইসলাম।
আজ ২৫ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার কাঁঠালতলা বাজার কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন, প্রিজাইডিং অফিসার ও কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এস আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ও আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ বেলাল হোসেন, সদস্য সচিব আজহারুল ইসলাম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রহুল আমিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত পুলিশের এস আই অনিমেষ কুমার, এস আই কবির হোসেন সহ থানা ও গ্রাম পুলিশের একাধিক দল। এদিকে ভোট চালাকালীন সময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজ রহমান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article