Thursday, July 16, 2026

খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালন

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : আজ ১৬ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে শিববাড়ি শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষে যথাক্রমে বিভাগীয় কমিশনার জনাব মো: আবদুল্লাহ হারুন ও জেলা প্রশাসক মিজ্‌ হুরে জান্নাত, রেঞ্জ ডিআইজি জনাব মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু , পুলিশ সুপার, কেডিএর চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।
এ উপলক্ষ্যে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য জনাব আমীর এজাজ খান।
পবিত্র ধর্মগ্রন্থ হতে পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ হুরে জান্নাত এর স্বাগত বক্তব্যরে মধ্যদিয়ে এই আলোচনা সভা শুরু হয়। খুলনা বিভাগীয় কমিশনার জনাব মো: আবদুল্লাহ হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি জনাব মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, শহিদ শেখ মোঃ সাকিব রায়হানের পিতা জনাব শেখ আজিজুর রহমান ও মহানগর জামায়তে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এছাড়া জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে নগরীর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়াও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article