পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আগামী ৫ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে পাইকগাছায় ১০টি ইউনিয়ন, পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ নভেম্বর ২০২৬ রোজ সোমবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ।
উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- বিএনপি নেতা এসএম এনামুল হক, শেখ শাহাদাত হোসেন ডাবলু, অ্যাড. জি. এম. এ. সাত্তার, শেখ ইমাদুল ইসলাম, আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, অ্যাড. একরামুল হক, সরদার ফারুক হোসেন, অ্যাড. সাইফুদ্দিন সুমন, শেখ রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান মন্টু, ইমরান সরদার, মেছের আলী সানা, রুস্তম সরদার, ইউনুস মোল্লা, মাওলানা ইসলাম, সোহেল গাজী প্রমুখ। এছাড়াও সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ১০টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী ৫ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী আগমনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং দলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
