Sunday, September 13, 2026

খরিয়াটিতে অধ্যাপক গাজী নুর ইসলামের পিতার দাফন সম্পন্ন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুর কলেজিয়েট স্কুলের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গাজী নুর ইসলামের পিতা মরহুম আব্দুস সাত্তার গাজী (৮৫)-এর দাফন সম্পন্ন হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার রাত ১টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ রোজ শনিবার বাদ জোহর উপজেলার খরিয়াটি ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আবছার মুর্তাজা। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা.রোকনুজ্জামান, দরগাহপুর ইউনিয়ন আমির প্রফেসর আব্দুল গনি, সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। জানাজা শেষে মরহুম আব্দুস সাত্তার গাজীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক জ্ঞাপন:এদিকে মরহুমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, দরগাহপুর ইউনিয়ন আমির প্রফেসর আব্দুল গনি ও সেক্রেটারি মাওলানা জাকির হোসেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article