Saturday, October 3, 2026

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপকে এক মাস তেরদিন পর বদলী করা হয়েছে।
ওসি জাহাঙ্গীর আরিপ গত ১৯ আগস্ট আশাশুনি থানায় ওসি হিসাবে যোগদান করেন। মাত্র ১ মাস ১৩ দিন আশাশুনিতে দায়িত্ব পালন করার সুযোগ পান তিনি। গত ১/১০/২৬ তাং পুলিশ সুপারের কার্যালয় সাতক্ষীরার ১৬৬০ নং স্মারকে এক অফিস আদেশে তাকে সাতক্ষীরা জেলা পুলিশ কন্ট্রোল রুমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসাবে বদলী করা হয়। এদিনই তিনি সাতক্ষীরায় যোগদান করেন।
বদলীকৃত ওসি জাহাঙ্গীর আরিপ বলেন, বদলী আদেশ পেয়ে আমি এসপি স্যারের অফিসে যোগদান করেছি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article