Saturday, September 19, 2026

আশাশুনিতে স্থাপন করা হলো নতুন ১০ এমভিএ ট্রান্সফরমার

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আশাশুনি জোনাল অফিসে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে জরাজীর্ণ ৭টি পুরাতন সিঙ্গেল ফেজ পাওয়ার ট্রান্সফরমার অপসারণ করে নতুন ১০ এমভিএ পাওয়ার ট্রান্সফরমার স্থাপন ও চালু করা হয়েছে।
নতুন এই ট্রান্সফরমার চালুর ফলে আশাশুনি জোনের গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা, গ্রাহকসেবার মানবৃদ্ধি এবং গ্রাহক প্রান্তে ইন্টারাপশন কমিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
আশাশুনি জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান জানান, নতুন ১০ এমভিএ ট্রান্সফরমারে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। ফলে আগামী ২০ থেকে ৩০ বছর পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের লোড বৃদ্ধি পেলেও তা মোকাবিলা করে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ দেওয়ার সক্ষমতা থাকবে বলে আশা করা হচ্ছে।
নতুন ট্রান্সফরমার স্থাপন ও চালুর মধ্য দিয়ে আশাশুনির বিদ্যুৎ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এতে উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article