Sunday, September 20, 2026

ডুমুরিয়ার ঐতিহ্যবাহী রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ( স্থাপিত ১৯৮০ সাল) অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ রোজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ৫টি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জানা গেছে, উপজেলার মধ্যে রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় একটি প্রাচীনতম বিদ্যাপীঠ। এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬,শোর বেশি। শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সবদিক দিয়ে এ বিদ্যালয়ের আছে অনেক সুনাম। যার পেছনে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও পরিচালনা কমিটির তৎপরতা। ফলে বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন হলেই শুরু হয় ভোট যুদ্ধ। এবারও ঠিক তাই। তফসিল ঘোষণা, মনোনয়ন পত্র জমা, প্রার্থীতা চুড়ান্ত, এর পরেই জমে ওঠে নির্বাচনী ঝড়। প্রার্থীরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে নেমে পড়েন ভোটের মাঠে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাড়ায় পাড়ায় চলতে থাকে প্রচার প্রচারণা। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়েও চলতে থাকে নানা জল্পনা কল্পনা। আর এ সবকিছুর অবসান ঘটে ( ২০ সেপ্টেম্বর) রোববার ভোট গ্রহণের মধ্য দিয়ে। ভোটে তরিকুল মাইদুল মহানন্দ শিবাজী প্যানেল বিজয়ী হয়। প্রার্থীদের মধ্যে আন্দুলিয়ার মোঃ মাইদুল ইসলাম ২২০ ভোট, দেড়ুলীর শিবাজী সরকার ২০২ ভোট, কৃষ্ণনগরের মহানন্দ কুমার মল্লিক ২০০ ভোট ও কোমরাইলের তরিকুল ইসলাম ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া এই প্যানেলের সংরক্ষিত মহিলা প্রার্থী আন্দুলিয়ার কুলসুম খাতুন ১৭৫ ভোট পেয়ে পরাজিত হন। অপর প্যানেলের একমাত্র সংরক্ষিত মহিলা প্রার্থী রাবেয়া বেগম ১৯৫ভোট পেয়ে জয়লাভ করেন। এছাড়া এ প্যানেলের অভিভাবক সদস্য পদে সকল প্রার্থী পরাজিত হন। তারা হলেন অসিম মন্ডল ১৬১ভোট, আছাদ আলী সরদার ১৬৫ভোট, আব্দুল হালিম শেখ ১৬৩ভোট ও সরদার কায়েস জাহাঙ্গীর ১৫৪ভোট‌ । নির্বাচনে মোট ৫০৯ জন ভোটারের মধ্যে ৪১৪ জন ভোট প্রদান করেন।

এর আগে বিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষক বি এম নুর- ই আলম সিদ্দিকী, ব্যবসায়ী শিক্ষা বিভাগের অনুপ কুমার মন্ডল ও গণিত বিভাগের শিউলি মল্লিক নির্বাচিত হন।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, প্রধান শিক্ষক লুৎফুন্নেছা খাতুন, অভিভাবক সদস্য প্রভাষক মোঃ গিয়াস উদ্দিন মোড়ল, শিক্ষক জিএম আব্দুর রাজ্জাক, রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের উপ সহকারী পরিদর্শক ( এএসআই) কাজী রহমত, মাধ্যমিক শিক্ষা অফিসের শেখ হুমায়ূন কবির ও অসিম কুমার মন্ডল।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article