আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়ন ভূমি অফিস ও বড়দল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। আজ ১৮ আগষ্ট ২০২৬ রোজ মঙ্গলবার ভূমি অফিস দু’টি পরিদর্শণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বড়দল ভূমি অফিস পরিদর্শনকালে বাজারে পেরিফেরীভুক্ত জমি যাদের দখলে আছে, তাদেরকে সরকারি রাজস্ব দিয়ে দখল রাখতে হবে বলে জানান। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আঃ আজিজকে এব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। যারা রাজস্ব দিতে অস্বীকৃতি জানাবে বা রাজস্ব দিবেনা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
