Tuesday, August 18, 2026

দরগাহপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। সভাপতি শেখ তারিকুল হাসান

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর, শ্রীধরপুর, খাসবাগান, রামনগর, হোসেনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত এডহক কমিটি গঠনের লক্ষে শেখ তারিকুল হাসানকে সভাপতি করে ৪ সদস্য বিশিস্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর স্মারক নং- 37.11.4041.441.11.001.20.2518 তারিখ: 18/08/2026 মোতাবেক এ আদেশ জারি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলো সহকারি অধ্যাপক শেখ আইনুল হক (সাধারণ শিক্ষক সদস্য), শেখ মান আলী (অভিভাবক সদস্য) এবং অধ্যক্ষ, দরগাহপুর, শ্রীধরপুর, খাসবাগান, রামনগর, হোসেনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (সদস্য সচিব)। উক্ত কমিটির মেয়াদ আগামী 06 মাস থাকবে এবং এই সময়ের মধ্যে কমিটি নিয়মিত এডহক কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শেখ তারিকুল হাসানকে সভাপতি করায় বিদ্যালয়টিতে পড়ার পরিবেশ এবং শৃঙ্খলা ফিরে আসবে বলে সচেতন মহল মনে করে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article