Saturday, February 21, 2026

আশাশুনি উপজেলার বুধহাটা দারুল উলুম মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা দারুল উলুম মাদ্রাসায় প্লে থেকে থ্রি-তে উত্তীর্ণ শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ২৮ ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার সকালে মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছর ২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ কর ১৪২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে ও ৮৬ জন শিক্ষার্থী এ প্লাস অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা তমেজ উদ্দিন গাজী।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, দাতা সদস্য আলহাজ্ব গয়জুদ্দীন উদ্দিন গাজী, বিশিষ্ট সমাজসেবক রমজান আলী, আলহাজ্ব আব্দুল গফুর, অভিভাবক সদস্য ডাঃ এস কে রাজা, অত্র মাদ্রাসা মসজিদের সভাপতি রজব আলী প্রমুখ। বুধহাটা দারুল উলুম মাদ্রাসা প্রধান শিক্ষক (বড় হুজুর) এর সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষকদের মধ্যে আলোচনা রাখেন মাওঃ সালিমুদ্দিন, মুফতি আবু সাঈদ, মাওঃ রোকনুজ্জামান, হাফেজ ওমর ফারুক, শিক্ষক আশরাফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article