সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখা’র আয়োজনে হিন্দু সমাবেশ, মতবিনিময় ও কমিটি গঠন করা হয়েছে। আজ ১০ নভেম্বর ২০২৪ রোজ রোববার বিকেলে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা ইমরান হুসাইন, জেলা সহ,সেক্রেটারী মুন্সি মঈনুল ইসলাম, জেলা সহ,সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্ম পরিষদ সদস্য এ্যাড. আবু ইউসুফ মোল্ল্যা, জেলা ছাত্র শিবির সভাপতি বেলাল হুসাইন। এ সময় আরও বক্তব্য রাখেন ডুমুরিয়া উত্তর শাখা আমীর গাজী সাইফুল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম, শেখ মোসলেম উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, বিএম আলমগীর হুসাইন, কৃষ্ণপদ নন্দী ও ডাঃ হরিদাশ মন্ডল। সমাবেশ শেষে জামায়াতে ইসলামী ডুমুুরিয়া উপজেলা ১১ সদস্য বিশিষ্ঠ হিন্দু শাখা কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি হলেন ব্যবসায়ী কৃষ্ণপদ নন্দী এবং সাধারণ সম্পাদক হলেন অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল। এছাড়া সহ-সভাপতি হলেন অধ্যাপক প্রশান্ত মন্ডল, ডাঃ হরিদাশ মন্ডল ও কানাই লাল কর্মকার, সহ-সেক্রেটারী বুদ্ধদেব মন্ডল, অর্থ সম্পাদক শিক্ষক গৌতম মন্ডল, সদস্য পুলোকেশ মন্ডল, বিপ্লব সরকার ও প্রদীপ সরকার। জানা গেছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ঠ একটি পুর্ণাঙ্গ উপজেলা কমিটিসহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন হিন্দু কমিটি গঠন করা হবে।
