Saturday, February 21, 2026

দেবহাটায় যাত্রীবাহী মামুন পরিবহন ও মহেন্দ্রের সংঘর্ষে নিহত ০১, আহত ৬

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা-কালিগজ্ঞ সড়কের দেবহাটা উপজেলার গাজিরহাট এলাকায় যাত্রীবাহী বাস ও মহেন্দ্রের সংঘর্ষে লক্ষী কান্ত মন্ডল (৫৭) নামে এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছে। একই সময় আহত হয়েছে মহেন্দ্রে থাকা ৬ যাত্রী। নিহত মাছ ব্যাবসায়ী সাতক্ষীরার সদর উপজেলার বৈচনা গ্রামের মৃত যতীন্দ্রনাথ মন্ডলের ছেলে। আহতরা হলেন একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানী, সরমা মন্ডল, কবিতা মন্ডল, মনীষা, সীতা মন্ডল। ০৯ নভেম্বর ২০২৪ রোজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা-কালিগজ্ঞ সড়কের গাজিরহাট বাজারের ডেল্টা ফিস ফ্যাক্টরির সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীর বরাত দিয়ে নিহত লক্ষী কান্ত মন্ডলের বড় ভাই দুলাল চন্দ্র মন্ডল জানান, কালিগজ্ঞ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্ত সহ ৬ জন মহেন্দ্রযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কালিগজ্ঞ সড়কের গাজিরহাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রটি উল্টে পড়ে এবং ৬ জন শুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই লক্ষীকান্তের মৃত্যু হয়। অপর আহতরা সেখানে চিকিৎসাধীন বলে জানান তিনি।
দেবহাটা থানার ওসি হযরত আলী সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাস সহ চালক রুবেল আটক করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article