আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের জনপ্রিয় কৌতুক অভিনেতা শের আলী গাজী (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাহেউন)। ১৩ অক্টোবর ২০২৪ রোজ রবিবার দিবাগত রাত্র ২ টার দিকে তিনি ইন্তেকাল করেন।
নওয়াপাড়া গ্রামেরর মরহুম এছমাইল গাজীর ছেলে শের আলী দীর্ঘদিন যাবৎ ডায়বেটিসহ নানান রোগে ভুগছিলেন। রবিবার রাতে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তানসহ বহু আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার বাদ জোহর নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদ চত্তর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন আহলে হাদীছ আন্দোলন খুলনা সাংগঠনিক জেলার সভাপতি পিজ টিভির সম্মানীত আলোচক মাওঃ জাহাঙ্গীর আলম আল ইসলাহী। জানাযার পূর্বে মাওঃ ফজলুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা রাখেন, সাবেক এমপি মরহুম এএম রিয়াছাত আলী বিশ্বাসের পুত্র মাওঃ নুরুল আফছার মোর্তজা, এড. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, গাওছুল হোসেন রাজ, হাবিবুর রহমান গাজী, মাওঃ আহছান উল্যাহ, মরহুমের বড় জামাতা প্রমুখ। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
