খবর বিজ্ঞপ্তি : দৌলতপুরের মহেশ্বরপাশা কালিবাড়িতে সমাজ সেবামূলক সংগঠন কৃষ্টির উদ্যোগে মঙ্গলবার বিকেলে নিজস্ব কার্যালয় দোস্ত ও গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ইফতার মাহফিল ও ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার মাধব চন্দ্র রুদ্র , সংগঠনের সভাপতি সন্দীপ কুমার দে, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিলন, সিনিয়র সহ-সভাপতি অজয় দে, উপদেষ্টা অ্যাডভোকেট আতাউর রহমান খোকন, দিলীপ কুমার দে, আশরাফ উদ্দিন জুয়েল, সুব্রত মিস্ত্রী,মোহাম্মদ মিল্টন, অ্যাডভোকেট অনুপ প্রসাদ, গোলাম মোস্তফা,মোঃ গাউসুজ্জামান, কাজী বাকি সহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সংগঠনটি ২০১৫ সাল থেকে সমাজ সেবা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে সাধ্যমত সেবা করা।
