Tuesday, March 17, 2026

আশাশুনি উপজেলা চেয়ারম্যানের বাসন্তী পূজা পরিক্রমা ও নির্বাচনী মতবিনিময়

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনিতে বাসন্তী পূজা পরিক্রমা ও সাধারণ মানুষের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। ১৬ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার সন্ধ্যায় আশাশুনি ইউনিয়নের বলাবাড়িয়া ও শ্রীউলা ইউনিয়নের পুইজালা বাসন্তী পূজা মন্দিরের কমিটি ও ভক্তবৃন্দের সাথে পৃথকভাবে এ মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে আপনারা আমাকে নির্বাচিত করে উপজেলা চেয়ারম্যান পদে বসিয়েছেন। পরিষদের সক্ষমতা অনুযায়ী এবং ব্যক্তিগত ভাবে আপনাদের পাশে থেকেছি। শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়ন নদী ভাঙনে জর্জরিত দুটি ইউনিয়ন। বিগত সিডর থেকে শুরু করে আইলা, আম্ফান ইয়াস সহ যতবার জলোচ্ছ্বাস বা নদী ভাঙনে এলাকা প্লাবিত হয়েছে ততবারই আমি আপনাদের পাশে থেকেছি। যার প্রমাণ আপনারাই জানেন। অনেক জনদরদী নেতা এখন আপনাদের পাশে এসে নানান ধরনের প্রতিশ্রুতি বা আর্থিকভাবে সহযোগিতা করতে আসছেন। কিন্তু ভেবে দেখুন বিগত দুর্যোগে দুঃসময়ে তারা কোথায় ছিলেন! প্রতিশ্রুতির কাল্পনিক ফুল ফুটিয়ে আর অহেতুক মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণের আস্থা অর্জন করা যায় না। তাই আসুন বাসন্তী পূজার এই দিনে সকল অশুভ শক্তিকে প্রতিহত করে আশাশুনি উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলি। আমি আপনাদের পরিক্ষীত ভাই, তাই সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে প্রতিপক্ষের মিথ্যা গুজব ও মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে আমাকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করুন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, আওয়ামী লীগ নেতা মুকুল হোসেন চৌধুরী বাবু, ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মণ্ডল, আজিজুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুল হামিদ, সন্তোষ মন্ডল, কৃষক লীগের সঞ্জয় মিশ্র, যুবলীগ এর আব্দুল্লাহ প্রমুখ।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article