আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে পিটিআইয়েন ২০১৩-১৪ শিক্ষাবর্ষ ডিপিএড প্রথম ব্যাচ এর আয়োজনে ৪র্থ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১০ টায় আশাশিনি বিভাগীয় এতিম ও প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা পিটিআইয়ের সহকারী সুপারিন্টেন্ডেন্ট শুভেন্দু কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর অপুর্ব কুমার মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি কৃষি ব্যাংক কর্মকর্তা রামপদ বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, মোস্তাফিজুর রহমান, আবু সেলিম, শাহজাহান আলী ও সোহাগ আলম। সাতক্ষীরা জেলার ৭ উপজেলা থেকে শতাধিক শিক্ষক, তাদের পরিবার ও শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান পরিবেশন, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি তাদের বক্তব্যে এই অনুষ্ঠান প্রতিবছর চলমান রাখার দিকনির্দেশনা প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি উপজেলার ৮৪ নং কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুরাদ আহমেদ।
