Tuesday, March 17, 2026

বাঙালির চিরায়ত ঐতিহ্য তুলে ধরে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩১পালিত

Must read

 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে বাঙালির চিরায়ত ঐতিহ্য তুলে ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাঙালির লোকজ ঐতিহ্য বহনকারী সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩১।
১৪ এপ্রিল ২০২৪ রোজ রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত ও বৈশাখের গান ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন বৈশাখী মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী।
পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত কোহিনুর ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাজান আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, এনডিসি শাহনেওয়াজ তানভীর, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, ডিআইও-১ ইয়াসিন আলম চৌধুরী, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, নবারণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আক্তার তপু, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, সাহিত্যিক শেখ সিদ্দিকুর রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং সাতক্ষীরার কণ্ঠের ৭জন শিল্পী উপস্থিত ছিলেন। বৈশাখী মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঙালিয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে অংশ নেন। শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩ দিন ব্যাপী এই বৈশাখি মেলা চলবে। নববর্ষ ১৪৩১ উদযাপন প্রকাশনার মোরক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article