Tuesday, March 17, 2026

ডুমুরিয়ায় বজ্রপাতে এক ঘের ব্যবসায়ী নিহত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় বজ্রপাতে ওবায়দুল্লাহ গাজী (৩০) নামের এক ঘের ব্যবসায়ী মারা গেছেন। আজ ০৭ এপ্রিল ২০২৪ রোজ রোববার সকাল ৯টার দিকে কোমরপুরের কানাইডাঙ্গা বিলে ঘাস কাটতে গিয়ে তিনি এ বজ্রপাতের শিকার হন। নিহত ওবায়দুল্লাহ উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের দেলোয়ার গাজীর ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার কোমরপুর গ্রামের ওবায়দুল্লাহ গাজী রোববার সকালে পাশ্ববর্তী কানাইডাঙ্গা বিলে ঘাস কাটতে যান। কিছুক্ষণ পরেই শুরু হয় বর্ষাসহ মুহুর্মুহু বজ্রপাতের গর্জন। এক পর্যায়ে তিনি বজ্রপাতের শিকার হন এবং ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় তার পাশে থাকা একটি গাভী গরুও মারা গেছে বলে জানা গেছে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তার স্বজনরা সংবাদ শুনে ঘটনা স্থলে ছুটে যান এবং তার মরদেহ উদ্ধার করে কোমরপুরস্থ নিজ বাড়িতে নিয়ে আসেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article