এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনিতে কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুলাই ২০২২ রোজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মিনাজুল হক। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সভায় সিভিল সার্জন অফিসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ তীর্থ ঘোষ, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ সুদেব কুমার দে, এমওডিসি ডাঃ আব্দুর রহমান, আরএমও ডাঃ দীপন কুমার বিশ্বাস, ডাঃ মিনাক কুমার বিশ্বাস, পরিসংখ্যানবিদ আব্দুল খালেক, এমটিইপিআই শংকর মল্লিক, এস.এম মোক্তারুজ্জামান স্বপন, আবু মুছা, বজলুর রহমান প্রমুখ। সভায় মাঠ পর্যায়ে কর্মরতদের কাজের অগ্রগতি সাধন ও মাসিক রিপোর্ট প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
