Thursday, March 5, 2026

তেরখাদায় ভ্রাম্যমান আদালতে বাস ড্রাইভারকে আর্থিক জরিমানা

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : আজ ৩০ জুলাই ২০২২ রোজ শনিবার বিকেল ৪টায় তেরখাদা প্রধান সড়কে মামুন আলম কালু নামে এক বাস চালককে ভ্রাম্যমান আদালতে সড়ক পরিবহন আইনের আওতায় গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং আনফিট গাড়ী চালানোর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সকল ইঞ্জিন চালিত গাড়ীর ড্রাইভারদের উদ্দেশ্যে তিনি বলেন, অদক্ষ লাইসেন্স বিহীন অপ্রাপ্ত বয়স্ক গাড়ী চালক দিয়ে বা গাড়ীর হেলপার কনট্রাক্টর দিয়ে গাড়ি চালানো যাবেনা।গাড়ি চালানোর সময় অবশ্যই গাড়ীর সকল প্রকার কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article