Sunday, November 8, 2026

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট : ইসি সচিব

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : প্রথম ধাপে ১০৫০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশন প্রাইমারি থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহের কথা ভাবছে বলেও জানিয়েছেন তিনি।

আজ ০৮ নভেম্বর ২০২৬ রোজ রবিবার নির্বাচন ভবনে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ছয় বছর বয়স থেকে এনআইডিতে তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। আলোচনা করছি প্রাথমিক শিক্ষায় ঢোকার সময় যেই তথ্য দেওয়া হয় সেই তথ্য নিয়ে আমরা ডেটাবেইজ করব।

তিনি বলেন, ইভিএম আমরা ব্যবহার করব না। এগুলা ডিজপোজাল করতে ফাইনাল স্টক টেকিং শুরু করেছি।

কী পদ্ধতিতে ডিজপোজ করব, সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর বলতে পারব।

ইউপি নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১০৫০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে আগে রাখা হচ্ছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article