Sunday, November 8, 2026

আশাশুনিতে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ নভেম্বর ২০২৬ রোজ রবিবার সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ীদের অংশ গ্রহনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা আশরাফ আলী। সভায় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও আবুল কালাম এবং সমবায়ীদের মধ্যে আঃ রাজ্জাক, মিনতি সরকার, তারক চন্দ্র মন্ডল, তাপসী রানী অধিকারী ও মনীন্দ্র নাথ মন্ডল বক্তব্য রাখেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article