Sunday, November 8, 2026

আশাশুনিতে শহীদ জিয়ার আমলের দু’টি খাল পুনঃখননের দাবি

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খনন করা দুটি খাল পুনঃখননের দাবি জানানো হয়েছে।প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নাজিরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, জিয়া পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এবং সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের দায়িত্বশীল পদে থাকা নাজিরুল ইসলাম আবেদনে বলেন, উপজেলার শোভনালী ইউনিয়নের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের বাঁশখালী ও বালিয়াপুর গ্রামের মাতিবিল নামক দুটি খাল দীর্ঘদিন ধরে অবহেলিত। যার মধ্যে ৫ ও ৬ নং ওয়ার্ডের আংশিক বাঁশখালী গ্রামের মাতিবিল খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খনন করা হয়েছিল। অপরদিকে, ৬ নং ওয়ার্ডের বালিয়াপুর গ্রামের মাতিবিল খালটি বালিয়াপুর হয়ে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মরিচ্চচাপ নদীর সুইচগেটের সঙ্গে মিলিত হয়েছে। খাল দু’টি কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন দাবী করে তিনি খাল দুটি দখলমুক্তর মাধ্যমে পুনঃখনন করা হলে এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদনে ব্যাপক সম্ভাবনা তৈরি হবে বলে আশা করেন। বর্ষা মৌসুমে এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সমুহ ক্ষতি ও কষ্টের মধ্যে পড়ে থাকে এলাকাবাসী। খাল পুনঃখনন করা হলে প্রায় ১০ হাজার বিঘা জমিতে মাছ চাষ ও ধান আবাদের উপযোগী পরিবেশ ফিরে আসবে। পাশাপাশি অতিবৃষ্টির কারণে শোভনালী ইউনিয়নসহ পার্শ্ববর্তী চারটিরও বেশি ইউনিয়নে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা থেকে স্থানীয় মানুষ অনেকটা রক্ষা পাবেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খনন করা ঐতিহ্যবাহী মাতিবিল খাল দুটি পুনঃখননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান হয়েছে।
উল্লেখ্য, আবেদনপত্রে তিনি র পরিচয় দিয়েছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article