Tuesday, November 3, 2026

আশাশুনি কুঁন্দুড়িয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুঁন্দুড়িয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ নভেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার বিকাল ৪টায় কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
কুঁন্দুড়িয়া উদয়ন যুব সংঘ ও পাইথালী মিলন মহল যুব সংঘের আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান। সুজলা ফিস, মহেশ্বরকাটির পরিচালক সুকান্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন আসলাম, বিশিষ্ট সমাজসেবক আমিনুর রহমান, এড. জাকারিয়া আহমেদ, উপজেলা পরিষদের সিএ নাজমুল হুদা, অফিস সহকারী পিন্টু কুমার দাশ, বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ মণ্ডল, পাইথালী মিলন মহল যুব সংঘের সভাপতি জিয়াদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি এরশাদ আলী, ইউপি সদস্য প্রার্থী শরিফুল সানা প্রমুখ।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ভাদ্রা বাউখোলার লামিয়া ফুটবল একাদশ ও গোবরদাড়ি ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-০ গোলের ব্যবধানে লামিয়া ফুটবল একাদশকে পরাজিত করে গোবরদাড়ি ফুটবল একাদশ বিজয়ী হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article