Friday, October 30, 2026

ডুমুরিয়ায় ইয়াবা ব্যবসায়ী আটক

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবাসহ আকরাম হোসেন (৪৫) ওরফে বাবা আকরামকে আটক করেছে। সে উপজেলার থুকড়া এলাকা সুলতান বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার রাতে শাহপুর গাজীপাড়া এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
জানা যায়, আটক আকরাম হোসেন দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবাসহ মাদকের কারবার চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাকে নজরে রাখে। এক পর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে সে ইয়াবা ট্যাবলেটসহ শাহপুর গাজীপাড়া এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে ডুমুরিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আকরাম হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করে, তখন পুলিশ তাকে জাপটে ধরে এবং তার দেহ তল্লাশি করে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন,ঘটনার সাথে জড়িত থাকার অপরাধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ ৩০ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article