Friday, September 18, 2026

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি ও ঝাউবুলিয়া বিলের বিভিন্ন চিংড়ি চাষের ঘের থেকে রাতের আঁধারে বিপুল পরিমাণ মাছ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিংড়ি ঘের মালিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
মৎস্য চাষী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা এলাকার কয়েকটি চিংড়ির ঘের থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। ঘের মালিকরা আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার সকালে গিয়ে মৎস্য ঘরের আটনের উপস্থিতি কম দেখতে পান। পরে আশপাশে খোঁজ নিয়ে মাছ চুরির বিষয়টি নিশ্চিত হন তারা।
চিংড়ি ঘের মালিক আব্দুল মান্নান ও মাসুদ রেজা জানান, তারা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। চুরির ঘটনায় তাদের আর্থিক ক্ষতি হয়েছে। তারা বলেন, “অনেক কষ্ট ও বিনিয়োগের পর মাছগুলো বড় করেছি। রাতের আঁধারে এভাবে মাছ চুরি হয়ে যাওয়ায় আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি।”
স্থানীয় রাখেদুল ইসলাম ও মাহমুদ আলী খান জানান, প্রতি বছর এলাকার অনেক ঘেরে চুরির ঘটনা ঘটে থাকে। কিন্তু চোর আটক করে প্রতিরোধের তেমন কোন উদ্যোগ দেখা যায়নি। এলাকায় রাতে পাহারার ব্যবস্থা না থাকায় মাছের ঘেরসহ বিভিন্ন বাসা বাড়ি ও দোকানে এ ধরনের চুরির ঘটনা ঘটে থাকে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন চিংড়ি ঘের মালিকরা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article