Wednesday, September 16, 2026

খুলনা বিশ্ববিদ্যালয় ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

Must read

 

আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার বিকেলে প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি প্রক্রিয়া শুরু হয়েছে বলে অবহিত করা হয়। শীঘ্রই গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর জন্য ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে সমাবর্তনের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কমিটি গঠনসহ অন্যান্য প্রস্তুতি নেওয়ার ব্যাপারে অবহিত করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবীসহ স্টিয়ারিং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা সমাবর্তন আয়োজনের বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article