Wednesday, September 2, 2026

দেবহাটায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন প্রতিষ্টানে মাছের পোনা অবমুক্তকরন

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরন করা হয়েছে। দেশব্যাপী মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচীর আওতায় এই মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের পুকুর, জলাশয় ও একাধিক সেবামূলক প্রতিষ্টানকে এই পোনা বিতরন ও অবমুক্ত করা হয়েছে। আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার সকাল ১১টায় এই মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পাসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বেসরকারী প্রতিষ্টানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, মৎস্য পোনা অবমুক্তকরনের মাধ্যমে আমাদের মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। মাছের সঠিক পরিচর্যা ও রক্ষনাবেক্ষন করতে হবে। তিনি বলেন, সরকার যে উদ্দেশ্যে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানকে বিনামূল্যে এই মাছের পোনা বিতরন করছে সেই লক্ষ্যকে বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে বলে তিনি বলেন। উপজেলা মৎস্য অফিসার জানান, এবছর উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানকে প্রায় ৪শত কেজি মাছের পোনা বিতরন করা হচ্ছে। মাছের পোনার মধ্যে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রকারের মাছ আছে বলে তিনি জানান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article