Tuesday, September 1, 2026

ডুমুরিয়ায় নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৩১ আগষ্ট ২০২৬ রোজ সোমবার বেলা ১১ টায় উপজেলা কমপ্লেক্স ভবনের হলরুমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মাসুদুর রহমান, যুব উন্নয়ণ কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, নির্বাচন অফিসার মনোরঞ্জন রায়, উপজেলা বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক জেসমিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলাধীন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article