সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫আগষ্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলার সম্প্রসারিত ভবনের হলরুমে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন হয়। উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল কবীর, মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান, উপজেলা ইঞ্জিনিয়ার মুহা. দারুল হুদা, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, শেখ মশিউর রহমান লিটন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা লিখন, চিত্র অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
