Thursday, August 6, 2026

দেবহাটায় প্রশাসনের আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের জন্য উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এক আলোচনা সভা আজ ৫ আগষ্ট ২০২৬ রোজ বুধবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, দেবহাটার শহীদ আসিফের পিতা মাহমুদ আলী, দেবহাটা উপজেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ, জুলাই যোদ্ধা ইমরান হোসেনসহ সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, জুলাইয়ে আহত ও নিহত পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভায় জুলাইয়ে চেতনাকে ধারন করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ গড়ার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article