Tuesday, July 21, 2026

দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুলাই ২০২৬ রোজ সোমবার সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমান। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা, সুরক্ষা এবং মর্যাদাপূর্ন শৈশব নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি, জাতিসংঘের শিশু অধিকার সনদ ( UNCRC) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা ইউনিয়নের ইউপি সদস্য আজগার আলী, ইউপি সদস্যা রেহেনা পারভিন, কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য শিরিনা রসুল প্রমুখ। অনুষ্টানে ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে ভিডিএস সদস্য, সিএল মনিটরিং কমিটি, সিবিও, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ প্রমুখ অংশগ্রহণ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article