Friday, May 22, 2026

কুয়েটের সাবেক অধ্যাপক ড. আব্দুস সেলিম আর নেই, ভাইস-চ্যান্সেলরের শোক প্রকাশ, বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. মোঃ আব্দুস সেলিম-এর মৃত্যুতে কুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বার্ধক্যজনিত কারণে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় একই দিন বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় সবাই মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। কুয়েটের ভাইস-চ্যান্সেলর এক শোকবার্তায় বলেন, “অধ্যাপক ড. মোঃ আব্দুস সেলিম ছিলেন একজন দক্ষ শিক্ষক, সৎ, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। শিক্ষা ও গবেষণায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান কুয়েট পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ড. মোঃ আব্দুস সেলিম দীর্ঘদিন সুনামের সঙ্গে কুয়েটে শিক্ষকতা করেছেন। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাঁর কর্মময় জীবন, প্রজ্ঞা ও অবদান কুয়েট পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কুয়েট পরিবার গভীরভাবে শোকাহত।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article