Friday, May 22, 2026

আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মে ২০২৬ রোজ মঙ্গলবার বেলা ১১টায় রূপান্তরের ইয়ুথ ফর দ্যা সুন্দরবন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান,

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইকো সুন্দরবন প্রকল্পের মনিটরিং অফিসার দ্বীপ সাহা, অবঃ অধ্যক্ষ রুহুল আমিন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, জেলা জার্নালিজম ফর সুন্দরবনের উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, আশাশুনি বাজার কমিটির সেক্রেটারি জাকির হোসেন প্রিন্স, এনজিও সমন্বয় কমিটির সভাপতি আসাদুল ইসলাম আজাদ, অবঃ প্রধান শিক্ষক কামরুন্নাহার, ইয়ুথ ফর সুন্দরবনের আশাশুনি সেক্রেটারি আসাদুল্লাহ আল মাসুদ, সদস্য ফতেমা খাতুন, কালিগঞ্জ সদস্য জাকিয়া সুলতানা কেয়া, শ্যামনগর সেক্রেটারি মন্টাকিসুল ইসলাম রুহানী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি সভাপতি আশরাফ হোসেন।
সভায় অংশগ্রহণকারীরা প্লাস্টিক ও পলিথিন দূষণ কমাতে শিক্ষণমূলক আলোচনা, কার্যকর ব্যবস্থাপনা ও অভিজ্ঞতা বিনিময় করেন। এছাড়া স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে এবং সুন্দরবনের নিরাপত্তা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article