Friday, May 22, 2026

আশাশুনিতে ভূমি মেলা ২০২৬ উদ্বোধন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ৩ দিনের ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ মে ২০২৬ রোজ মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার আয়োজন করা হয়।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে জাতীয় ভাবে টিভিতে সস্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দার মাধ্যমে প্রদর্শণ করা হয়। জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আশাশুনির ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু লাল ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, পিআইও আমিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, প্রেস ক্লাব সভাপতি এসকে হাসান সহ সেবা পেতে আশা সাধারণ মানুষ কথা বলেন। মেলা ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলবে এবং ভূমি সেবা পেতে আসা ব্যক্তিদের সেবা প্রদান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, অনলাইন নামজারি থেকে ই-পর্চা—এক ছাদের নিচে মিলছে ডিজিটাল ভূমি সেবা। ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতেই এ আয়োজন। এখন অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-পর্চা সংগ্রহসহ বিভিন্ন সেবা সহজেই পাওয়া যাচ্ছে। এতে জনগণের সময় ও ভোগান্তি দুটোই কমছে। তিনি আরও বলেন, “মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে গণশুনানি ও সরাসরি পরামর্শের মাধ্যমে দীর্ঘদিনের অনেক জটিল সমস্যারও সমাধান দেওয়া হচ্ছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article