আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ঐতিহ্যবাহী গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মে ২০২৬ রোজ মঙ্গলবার বেলা ১১ টায় স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর, ইউনিয়ন আমীর মাওঃ আঃ ওয়াজেদ, সেক্রেটারী সেকেন্দার আলী, চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর সানা, বাজার কমিটির সভাপতি অবঃ সেনা সদস্য মহিউদ্দীন ফকির, সাবেক মেম্বার হাফেজ রুহুল আমিন, এমপির পিএ শরিফুল ইসলাম। সভায় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি মহোদায় সকলের কথা ধৈর্য সহকারে শ্রবণ করেন। বিভিন্ন ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং স্কুলের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশাব্যক্ত করেন।
