আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) কমিটির অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় এতিম ও প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রজেক্টের আওতায় উপজেলা নাগরিক সমাজের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি জি এম মুজিবুর রহমান। সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবালের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রূপান্তরের প্রতিনিধি বনানী দাশ গুপ্ত বাসন্তি ও মৌ পাল। সভায় কমিটির সহ সভাপতি একলাচুর রহমান, রওশনারা খাতুন, ক্যাশিয়ার প্রভা চক্রবর্তী, সদস্য মনিরুজ্জামান টিটু, রূপা সুলতানা, আঃ আহাদ, জাহিদুল ইসলাম, আলী মোর্তাজা বাবু, শাহীন হোসেন, সুমিত্রা বিশ্বাস, কনক চন্দ্র মন্ডল প্রমুখ আলোচনা রাখেন। সভায় ইউনিয়ন কমিটির গৃহীত কার্যক্রম উপস্থাপন, উপজেলা কমিটির পরবর্তী সভা এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে উপজেলা কমিটির কাজের প্লান তৈরী করা হয়। সভায় ইউনিয়ন কমিটির সভার সিদ্ধান্ত উপজেলা হটসঅ্যাপ গ্রুপে দেওয়া ও লিখিত ভাবে উপজেলা কমিটিকে অবহিত করা, এলাকার প্রয়োজনীয় সমস্যা সমাধানে কমিটির পক্ষ থেকে ইউনিয়ন পরিষদে আবেদন করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
