Thursday, May 21, 2026

আশাশুনিতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ৩ দিনের ভূমি সেবা মেলা ২০২৬ সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। আজ ২১ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকালে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” শ্লোগানকে সামনে রেখে ১৯ মে মেলা উদ্বোধন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহবারী কমিশনার (ভূমি) অঃ দাঃ শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান মিম (১ম স্থান), আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সাদিয়া নওসিন (২য় স্থান) ও আশাশুনি সরঃ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সানজিদা সুলতানা (৩য় স্থান) কে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি আহসান হাবিব, যুগ্ম সম্পাদক আসলাম লিংকন, আরিফুল ইসলাম, সোহরাব হোসেন, আরাফাত হোসেন, শিক্ষকমন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article