Tuesday, May 19, 2026

চুকনগর আদর্শ কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, দামী গহনাসহ নিয়ে গেছে ১২ লক্ষাধিক টাকা

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার চুকনগর বাজারের আদর্শ শপিং কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি হয়েছে। আজ ১৮ মে ২০২৬ রোজ সোমবার দিবাগত রাতে এ চুরি হয়। নিয়ে গেছে মূল্যবান স্বর্ণালংকারসহ ১২ লক্ষাধিক টাকা। খবর পেয়ে থানা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন, চলছে মামলার প্রস্তুতি।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার চুকনগর বাজারের আদর্শ শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ কেনাবেচা শেষে রোববার রাত সাড়ে ১০টার দিকে প্রতিষ্টান বন্ধ করেন। পরদিন সকাল বেলায় ম্যানেজারসহ যথারীতি সকলেই চলে আসেন শপিং মহলে। তারা ভিতরে ঢুকেই দেখতে পান, সবকিছু এলোমেলো আর ছাড়ানো ছিটানো। ক্যাশ টেবিলের ড্রায়ারও ভাঙ্গা, জুয়েলারি অংশের শোকেজের তালা, গ্লাস ভাঙ্গা। এরপর ওপরে উঠে দেখতে পান দোতালায় জানালার গ্রিল কাটা। পুলিশের ধারণা, ওই গ্রিল কেটে চোরেরা ভিতরে ঢুকতে সক্ষম হয়েছে এবং সহজে মালামাল নিয়ে পালিয়েছে। বিষয়টি নিয়ে কমপ্লেক্স মালিক জয়দেব আঢ্য সাংবাদিকদের বলেন- কেনাবেচা শেষে প্রতি রাতে ক্যাশ বিশেষ অবস্থানে রাখা হয়। কিন্তু গত রাতে ওটা করা হয়নি। সমুদয় ক্যাশপাতি ওখানেই ছিল। তাতে আমার হিসাব মতে, ১২ লক্ষাধিক টাকাসহ অলংকার সাইডের দামী গহনা নিয়ে গেছে। বিষয়টি নিয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আছের আলী জানান, জানালার গ্রিল কেটে শপিং মহলে চুরি। এমন খবর শুনেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ধর্ষ এ ঘটনায় নেয়া হচ্ছে খোঁজ খবর। একই সঙ্গে চলছে মামলারও প্রস্তুতি। এছাড়া অপর একটি সুত্রে জানা গেছে, মাস খানেক আগে ওই প্রতিষ্টানের পাশে থাকা পপুলার গার্মেন্টসে চুরি হয়েছিল। কিন্তু ঘটনার কোন ক্লু খুঁজে পায়নি প্রশাসন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article