সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ ০১ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সদরের খলশি এলাকায় সেনা-পুলিশের যৌথ এক অভিযানে অস্ত্রটি উদ্ধার হয়।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, আজ ০১ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার রাতে ডুমুরিয়া সেনা বাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযানে বের হয়। এক পর্যায়ে উপজেলা সদরের খলশি গ্রামে গিয়ে নির্মাণাধীন রান্না ঘরের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। ওই বাড়ির মালিক হলেন শেখ ইকবাল হোসেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং অস্ত্রটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।
