Monday, March 16, 2026

তালায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এউপলক্ষ্যে আজ ২০ আগস্ট ২০২৫ রোজ বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আবু মহিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড় ও মহাসিন আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়া রহমান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স,ম ইয়াছিন ইল্লাহ ।
এছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদ, যুবদল নেতা জোয়াদ্দার ফারুক হোসেন, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, জাসাসের সাধারণ সম্পাদক রাসেল বিশ্বাস, মহিলা দলের আহবায়ক মেহেরুন্নেছা মিনি, তালা সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি সোহাগ হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের ছাত্র দলের সভাপতি মনিরুজ্জামান বক্তব্য দেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article