Monday, March 16, 2026

সাতক্ষীরার বল্লীতে জামায়াতের কর্মী সম্মেলন

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ আগস্ট ২০২৫ রোজ বুধবার সন্ধ্যায় বল্লী ইউনিয়নের শাখা অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর হাজী মিজানুর রহমান পিকলু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার আজহারুজ্জামান মুকুল।

অনুষ্ঠানে জামায়াতের নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের কাজে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article