তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ও দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় বিএমজেড-পিটিপ্রকল্পের আওতায় বিভিন্ন প্রজাতীর ১ হাজার ২শ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ ১৮ আগস্ট ২০২৫ রোজ সোমবার পর্যায়ক্রমে উপজেলার ৬ টি মাধ্যমিক স্কুলের ৪শত শিক্ষার্থীর মাঝে চারাগুলো বিতরণ করা হয়।
তালা শহীদ আলী আহমেদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। এসময় উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজর আলী, মুক্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী সুনন্দা ভদ্র, প্রকল্প সমন্বয়কারী মো. মহিউদ্দিন মোল্যা ও মার্কেটিং কাম মনিটরিং অফিসার রাজীব কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া তালা শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আ. রাজ্জাক এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানসহ অন্যন্য শিক্ষকবৃন্দ ও মুক্তি ফাউন্ডেশনের স্টাফগণ। অনুরূপভাবে মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং ঘোষনগর গঙ্গারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যন্য শিক্ষকবৃন্দ ও মুক্তি ফাউন্ডেশনের স্টাফগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর মাঝে একটি করে নারিকেল গাছ, ১টি করে পেয়ারা গাছ এবং ১টি করে আম গাছের চারা বিতরণ করা হয়।
