সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট ২০২৫ রোজ সোমবার সকালে কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রথম দিনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এ সময় আরও বক্তব্য রাখেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মহাসিন আলী ও তরিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দাস ও অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন শেখ আমজাদ হোসেন। সভা শেষে মাছ চাষে বিশেষ অবদান ও সফল চাষী হিসেবে পুরস্কার গ্রহন করেন সাংবাদিক শেখ মাহতাব হোসেন, অধ্যাপক নিত্যানন্দ মন্ডল, মারুফ সরদার, প্রশান্ত ঘোষ ও কৃষ্ণপদ বৈরাগী, শেখ শাহিনুর রহমান। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে।
