আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা পেশাজীবী বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৪ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মাওঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও
সেক্রেটারী মাওলানা আব্দুর রশিদ মোড়লের পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা পেশাজীবি বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিভাগের উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার। অন্যদের মধ্যে শিক্ষা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বারী, ব্যবসায়ী সংগঠন (আই বি ডব্লিউ এফ) এর উপজেলা সভাপতি এবিএম আলমগীর পিন্টু, আনুলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুল ইসলাম, ডাক্তার আবু জাহাম, মহসিন আলম, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, কামরুল ইসলাম, আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে মাসিক রিপোর্ট পর্যালোচনা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সীমানা নির্ধারণ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
