আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৪ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সোজায়েত আলী। উপজেলা সেক্রেটারী বোরহানউদ্দিনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন, শোভনালী ইউনিয়ন সভাপতি মাওঃ খোরশেদ আলম, সেক্রেটারী মইনুল ইসলাম, কুল্যা সভাপতি মনিরুজ্জামান, সেক্রেটারি ইউসুফ আলী, দরগাহপুর সভাপতি ডাক্তার বুলবুল আহমেদ, বড়দল সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি সাইফুল্লাহ, আশাশুনি সদর সভাপতি আবুল কাশেম সানা, শ্রীউলা সভাপতি আবারুল ইসলাম, সেক্রেটারী আব্দুল্লাহ, খাজরা সভাপতি জাকির হোসেন, সেক্রেটারী শহিদুল ইসলাম, আনুলিয়া সভাপতি ইউসুফ, সেক্রেটারী মইনুল হোসেন, প্রতাপনগর সভাপতি মাওঃ মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারী নাজমুল হক, কাদাকটি সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।
